কুলাউড়ায় সিপিএ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়ায় সিপিএ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস ::

কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) উদ্যোগে ‘সিপিএ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট’-২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। ৫৫ দলের অংশগ্রহনে বৃহস্পতিবার ২৮ জানুয়ারি স্থানীয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সিপিএ’র সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। স্বাগত বক্তব্য দেন সিপিএ’র সিনিয়র সহ-সভাপতি মুসা আহমেদ সুয়েট, সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তরিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিপলু প্রমুখ।

Manual1 Ad Code

উদ্বোধনী খেলায় জগন্নাথপুর যুব সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ২০২ রান সংগ্রহ করে। জবাবে জাতীয় তরুণ সংঘ সবক’টি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। বিজয়ী দলের আজাদ অনবদ্য ৭৮ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!