কুলাউড়ার রাউৎগাঁওয়ে ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়ার রাউৎগাঁওয়ে ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আমতলা বাজার সংলগ্ল মাঠে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আমজদ হেসেন আকুলের সভাপতিত্বে ও আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদ্দোরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাবেক পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, শিক্ষক উস্তার মিয়া, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার আনু মিয়া, ফাহাদ আলম তোফায়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য মতিউর রহমান মতি, আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি সৈয়দ আক্তার উদ্দীন আহমদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। সামাজসেবক এবি এম আব্দুল হান্নান, সাবেক মেম্বার চিনু মিয়া, ইউ পি সদ্স্য আব্দুল মুক্তাদির মনু, তালেব আলী, আরিফুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ রায়েল, কুলাউড়া বি আর ডিবির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, প্রাবাসী কমিউনিটি নেতা আমিনুল ইসলাম ।ইউনিয়ন যুবলীগের সম্পাদক রুবেল মাহমুদ, চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক শেখ লুৎফুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা আজির মিয়া প্রমুখ।

খেলায় হাসিমপুর ইলিভেন স্টার ১-০ গোলে হিংগাজিয়া রাইজিং স্টারকে হারিয়ে জয় লাভ করে। খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন হামিদুর রহমান মুরাদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!