কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল শনিবার : এইবেলা লাইভে চোখ রাখুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল শনিবার : এইবেলা লাইভে চোখ রাখুন

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ক্রিকেট পার্ক মিটুপুর মাঠে অনুষ্ঠিম ফাইনাল খেলাটি লাইভ সম্প্রচার করবে এইবেলা।

ফাইনাল খেলায় যে দু’টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হলো হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব ও আনবিটেন কুলাউড়া। ফেবারেট হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব সেমিফাইনালে শক্তিশালী জনতা স্পোর্টসকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতোমধ্যে দলটি তাদের অতিথি খেলোয়াড়ের কোটায় জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের সাথে চুক্তি সম্পন্ন করেছে।

অনলাইন নিউজ পোর্টাল এইবেলা ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ইতিপূর্বে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের সাথে মিডিয়া পার্টনার হিসেবে প্রথম রাউন্ড থেকে খেলা সম্প্রচার করে আসছে।

Manual2 Ad Code

কোয়াব কুলাউড়া উপজেলা সভাপতি মসুদ হোসেন ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।

Manual6 Ad Code

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু জানান, ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews