কমলগঞ্জে ৪ দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা মহারুদ্রযজ্ঞ ও মেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ৪ দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা মহারুদ্রযজ্ঞ ও মেলা

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় শিবচতুদর্শী উপলক্ষে ১২তম আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান শিব মন্দিরে ৪ দিনব্যাপী শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীচন্ডীপূজা, মহারুদ্রযজ্ঞ ও পরম পুরুষ শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শিব মন্দির এলাকায় একটি মেলাও বসে। গত বৃহস্পতিবার রাত থেকে এ অনুষ্ঠান শুরু হলেও মূল আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার থেকে।

Manual2 Ad Code

শনিবার বেলা ২টায় শমশেরনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনী ভক্তবৃদ্ধের আগমণে মুখরিত অনুষ্ঠান স্থল। আয়োজন স্থলের এক পার্শ্বে সকাল থেকে শুরু হয়েছে মহা প্রসাদ বিতরণ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রনব কান্তি সূত্রধর ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু (গোপাল) জানান, গত ১২ বছর ধরে এ উৎসবটি এ অঞ্চলের সনাতনী ভক্তদের একটি মহোৎসব হিসাবে রুপ নিয়েছে। তারা আরও বলেন, এ উৎসবে নানা বর্ণ ও ধর্মের মানুষের উপস্থিতিতে এক মহামিলন মেলায় পরিণত হয়। রোববার (১৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত উৎসব চলবে। উৎসব উলক্ষে শিব মন্দিরের বাইরে বিরাট মেলাও বসেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!