খালেদা জিয়ার আরোগ্য কামনায় মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির দোয়া মাহফিল

  • মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual3 Ad Code

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির দোয়া মাহফিল বাংলাদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন, প্রাণপ্রিয় নেত্রী, দেশমাতা , তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের লড়াইয়ে দক্ষিণ এশিয়ার সর্ব নির্যাতিতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসায় মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী উদ্যেগে ১১ ইএপ্রিল রোজ রোববার বাদ মাগরিব রাত ৮ টায় তাৎক্ষণিকভাবে মা সম জননেত্রীর আরোগ্য , দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্যের জন্য এক ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

Manual6 Ad Code

উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরোপ বিএনপির অভিভাবক মাহিদুর রহমান ,ইতালী বিএনপির সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সংগ্রামী সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিন, মনফালকনে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ ছাড়াও আরো অংশগ্রহণ করেন পালেরমো , বলজানো , ফিরেন্স , বিচেন্সা, রোম, বেরগামো , ভেনিস, বিএনপির নেতৃবৃন্দ ।

Manual8 Ad Code

হাফেজ মাওলানা নূরে আলম কোরআন তেলোয়াতের পর দোয়া পরিচালনা করেন ।এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন সকলের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা সহ বিএনপির অনেক নেতাকর্মী যারা বর্তমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন সকলের সুস্থতার জন্য দোয়া করা হয়।

Manual4 Ad Code

পরিশেষে মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক পবিত্র মাহে রামাদানের উছিলায় আল্লাহ তায়ালার দরবারে নেত্রীর আরোগ্য , দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভার্চুয়াল দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews