বড়লেখা উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

বড়লেখা উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন

  • বুধবার, ১৯ মে, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপির। মঙ্গলবার রাতে আব্দুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমান খছরুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক আব্দুস সহিদ খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক এম. ইদ্রিছ আলী। গত বছরের ৬ ডিসেম্বর বড়লেখায় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নছিব আলী, মইন উদ্দিন, আব্দুল মুকিত লুলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মইন উদ্দিন মেম্বার, আনোয়ার উদ্দিন, ময়নুল হক ও সাইফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম শুনু মিয়া, মিছবাউল হক মিনু। সহ-সাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ আবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মালিকুর রহমান মায়ন, সহ-কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!