চুনারুঘাটে ভাতিজার হামলায় চাচার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

চুনারুঘাটে ভাতিজার হামলায় চাচার মৃত্যু

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, চুনারুঘাট ::

Manual1 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে কবরস্থানের সীমানা পিলার নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

০২ জুলাই বৃহস্পতিবার উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া (৬৪) হাজী আব্দুল হাকিমের ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে জিতু মিয়া কবরস্থানের সীমানায় পিলার দিতে গেলে তার ভাই সাজু মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়।

এ সময় ভাতিজা মিজান ও রমজান লাঠিসোটা নিয়ে জিতু মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চত করে চুনারুঘাট থানার ওসি নাজমুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!