বড়লেখায় ট্রাফিক পুলিশের অভিযান ৮ মোটরসাইকেল আটক : ১৫ নিয়মিত মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বড়লেখায় ট্রাফিক পুলিশের অভিযান ৮ মোটরসাইকেল আটক : ১৫ নিয়মিত মামলা

  • সোমবার, ২৪ মে, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে গত ৩ দিয়ে রেজিষ্ট্রেশন বিহীন ৮টি মোটরসাইকেল আটক করেছে। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ১৫টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অভিযান পরিচালনা করেন ট্রাফিক পুলিশের বড়লেখা ও জুড়ী উপজেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

Manual7 Ad Code

জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে বড়লেখায় ট্রাফিক পুলিশ গত ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নম্বরপ্লেট বিহীন ৮টি মোটরসাইকেল থানায় আটক করা হয়। এছাড়া সড়ক আইনের বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি যানবাহনের বিরুদ্ধে ১৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, সড়ক আইন মেনে চলতে ও শহরের যানজট নিরসনে তিনি পুলিশ সুপারের নির্দেশে কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। যানবাহনের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স করতে উৎসাহী ও সড়ক আইন মেনে রাস্তায় চলাচল করতে গত ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাগজপত্রহীন ৮টি মোটর সাইকেল আটক করে কেইছ স্লিপ দিয়েছেন। এছাড়া অটোরিকশাসহ (সিএনজি) ১৫টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!