করোনা প্রতিরোধে সতর্ক অবস্থানে আত্রাই উপজেলা প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

করোনা প্রতিরোধে সতর্ক অবস্থানে আত্রাই উপজেলা প্রশাসন

  • বুধবার, ২ জুন, ২০২১

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual4 Ad Code

নওগাঁ জেলায় হঠাৎ করেই করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় এবং সীমান্তবতী জেলা হওয়ায় আত্রাইয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন সচেতনতা মূলক মাইকিং অব্যাহত রেখেছেন। সেইসাথে সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

Manual6 Ad Code

জানা যায়, করোনা মহামারি ভাইরাসে আক্রান্ত থেকে সচেতন করতে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, হাসপাতাল, বেইলি ব্রিজ, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং বিভিন্ন রাস্তার মোরে মোরে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান ইউএনও মো. ইকতেখারুল ইসলাম। এসময় মাস্ক না পরার অপরাধে কয়েকজন পথচারির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। সেইসাথে বাজারের মানুষ, বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রী ও চালকদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন। করোনার হাত থেকে বাঁচতে উপস্থিত সর্বসাধারনকে অযথা বাড়ীর বাহিরে বের না হতে অনুরোধ জানানো হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে নিরাপদ দুরুত্ব বজায় রেখে গোল বৃত্ত আঁকতে এবং মাস্ক ছারা কোন ক্রেতার নিকট পণ্য বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার বৃদ্ধি পেলেও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েই গেছে। যাদের মুখে মাস্ক নাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews