রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন আ’ লীগের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন আ’ লীগের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual7 Ad Code

বকুল খান , স্পেন ::

স্পেনন্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে স্পেন আওয়ামী লীগের নতুন কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছেন | স্পেন আওয়ামী লীগের সভাপতি এ এস আই আর۔۔ রবিন  ও সাধারণ সম্পাদক রিজভি আলমের নেতৃত্বে নতুন কমিটির নেতা কর্মী নিয়ে সাক্ষাত করেন |

মাদ্রিদের দূতাবাসের মিলনায়তনে গত ০৮ জুন এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Manual6 Ad Code

আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করে দেন সাধারণ সম্পাদক রিজভী আলম । পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ সময় সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,প্রথম সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ ,বদরুল ইসলাম,কবির হুসেন, সাখাওয়াত হোসেন বাবলু ,তোতা কাজী, যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী ,আখতারুজ্জামান, আজম কাল,জাহিদুল ইসলাম দিদার,হারুনুর রশিদ ,বেলাল হুসেন ,সাংগঠনিক সম্পাদক তাপস দেবনাথ ও বদরুল ইসলাম কামালী ,আইন ও অভিবাসন বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম , উপ -দপ্তর সম্পাদক আপন মন্ডল۔ সদস্য ফারহানা ইয়াসমিন ,আফসার হুসেন নীলু ,লুৎফুর নাহার, গালিসিয়া আওয়ামী লীগ নেতা আল আমিন প্রমুখ।

Manual4 Ad Code

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সকল নেতাকর্মীদের মতাভেদ ও বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে সকলকে ধৈর্য ধারণ করে সহিংসতা পরিহার করে দেশের ভাবমূর্তি প্রবাসে উজ্জ্বল করার আহ্বান জানান | তিনি স্পেন আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিন্দন ও শুভেচ্ছা জানান#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews