সুজন’র উদ্যোগে ওয়েব পোর্টাল ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

সুজন’র উদ্যোগে ওয়েব পোর্টাল ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন

  • বুধবার, ১৪ জুলাই, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, ঢাকা ::

Manual2 Ad Code

জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে অনুষ্ঠেয় অনলাইন সার্টিফিকেট কোর্স-এর’ পূর্ব প্রস্তুতি হিসেবে ওয়েব পোর্টাল ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন

সারাদেশে দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট এবং সুজন-এর উদ্যোগে  জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার বাস্তবায়ন ও তথ্য অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন ট্রেনিং ফর জার্নালিস্ট’স-ফুলফিলিং দি প্রমিজ অফ দি ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্রাটেজি (জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ) প্রকল্পটি সারাদেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) বাস্তবায়িত হচ্ছে।

Manual7 Ad Code

প্রকল্পটিতে তালিকাভুক্ত ৩০৫ জন সাংবাদিক এবং সুজন নেতাদের সাথে দি হাঙ্গার প্রজেক্ট-এর উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও  অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে অনুষ্ঠেয় অনলাইন সার্টিফিকেট কোর্স-এর’ পূর্ব প্রস্তুতি হিসেবে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত ওয়েব পোর্টাল ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন সভাগুলি ১৪ ও ১৫ জুলাই ২০২১-এ অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগের ওরিয়েন্টেশন আজ  ১৪ জুলাই ২০২১, বুধবার; সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগ থেকে প্রায় ৭০ জন সাংবাদিক এবং সুজন নেতা এই সভায় অংশগ্রহণ করেন। এই সভার উদ্দেশ্য ছিল জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ এর জন্য নির্মিত ওয়েব পোর্টাল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার সরকার-এর সঞ্চালনায় এই প্রকল্পের আই.টি. কর্মকর্তা  সাইফুল ইসলাম  ওয়েব পোর্টালটি সম্পর্কে বর্ণনা করেন এবং কিভাবে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই ওয়েব পোর্টালটি ব্যবহার করবেন- সেই সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। মূলত তাঁর এই উপস্থাপনাটিই ছিলো এই ওরিয়েন্টশন সভার মূল বিষয়। প্রকল্পের পরামর্শক জনাব তৌফিক আলীসহ প্রকল্পের অন্যান্য কর্মীরাও সভায় যোগ দিয়েছিলেন। জনাব তৌফিক আলী অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে সাংবাদিকদের আলোকিত করেন এবং এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!