বাহুবলে ২ স্কুল ছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত ২ জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বাহুবলে ২ স্কুল ছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত ২ জন গ্রেফতার

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::

Manual5 Ad Code

হবিগঞ্জের বাহুবলে দুই স্কুলছাত্রীকে পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাহুবলের মিরপুর ও হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়া (১৬) ও একই গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া (১৭)।

Manual6 Ad Code

বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আলমগীর কবির জানান, ধর্ষণের শিকার দুই স্কুলছাত্রী উপজেলার সাটিয়াজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যায়। এসময় খোকন ও সুমন কৌশলে তাদেরকে ফুসলিয়ে গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাদের হাত পা মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে। ভোরে দুই কিশোর চলে গেলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। দুপুরে নির্যাতিতা এক ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!