শায়েস্তাগঞ্জে সড়কে ঝরলো ৬ প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

শায়েস্তাগঞ্জে সড়কে ঝরলো ৬ প্রাণ

  • সোমবার, ১৬ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ::

কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় । এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

১৬ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের মো. সফর আলীর ছেলে মো. রাজু মিয়া (২২), একই এলাকার আকবর আলীর স্ত্রী রাহেলা আক্তার ( ২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে মো. আলাউদ্দিন (২৭)।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি (হবিগঞ্জ -থ – ১১- ৫৬৩০) অলিপুর যাচ্ছিল।

Manual7 Ad Code

পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ট -১১৪৫৯৩) ওই অটোরিকশাকে চাপা দেয়।

Manual3 Ad Code

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, অটোরিকশাটি গ্যাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে মহাসড়কে উঠে ওভারটেক করতে চাইলে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!