শায়েস্তাগঞ্জের ইউএনও করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শায়েস্তাগঞ্জের ইউএনও করোনা আক্রান্ত

  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, শায়েস্তাগঞ্জ ::

Manual5 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার  ০৯ জুলাই রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য দিয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, ইউএনও সুমী আক্তার কয়েক দিন আগে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাব. মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে তার করোনাভাইরাসে শনাক্ত হয়।

Manual4 Ad Code

এ ছাড়া জেলায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। ইউএনও সুমী আক্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৩৩৭, চুনারুঘাট ১৫৬, মাধবপুর ১২৬, নবীগঞ্জ ৮৭, বাহুবল ৬০, লাখাই ৩৫, বানিয়াচং ৩৬ ও আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ৩৩৫ জন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews