ইতালির সিলেটি ফ্যামিলী গেট টুগেদার সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ইতালির সিলেটি ফ্যামিলী গেট টুগেদার সম্পন্ন

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code
ইতালি প্রতিনিধি ::
ইতালির মিলানে পার্ক নর্দের নিগুয়ার্দা লেকে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালির আয়োজনে সিলেটি ফ্যামিলী গেট টুগেদার সম্পন্ন হয়েছে। ইতালির মিলানে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সিলেটি ফ্যামিলী গেট টুগেদার প্রীতিভোজ,বিভিন্ন খেলাধুলা ও আনন্দ-উল্লাসের মধ্যে সম্পন্ন হয়েছে।
গত ০৫  সেপ্টেম্বর রোবার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান সিটি কাউন্সিলর ফিলিপ্পো বার্বেরিস । সংগঠনের সভাপতি জাছিম আহমেদের সভাপতিত্বে ও রুহুল আমিন রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরহাদ মিয়া, সাইফুল আলম, মামুনুর রশীদ, জুনেদ আহমদ, জুবায়ের আহমেদ শিশু প্রমুখ।
কার্যকরী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভায় সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম জয়নাল, শোয়েব মিয়া, ফরেজ আহমেদ,ময়েজুর রহমান ময়েজ,শরীফ উদ্দিন, শহিদুল ইসলাম বুলবুল, ফয়ছল খান, মোঃ মঈন উদ্দীন, তাজুল খান, মঈনুল হক, মালেক তুফায়েল রুমেল, মোঃ রাজু শাহ, মোঃ মাছুম আহমেদ, রাসেল আহমেদ নুবেল, মোঃ হুসেন আহমেদ, মোঃ সোহাগ মিয়া, মোং হায়দার আহমেদ, মোঃ আবুবক্কর সিদ্দীক, মোঃ রেজাউল ইসলামসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সিটি কাউন্সিলর এরকম অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী ৩-৪ অক্টোবরে মিলান সিটি নির্বাচনে ইতালিয়ান বাংলাদেশী নাগরিকদেরকে তার তার রাজনৈতিক পার্টি পিডিকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!