সরকার দেশকে ইউরোপ আমেরিকার মত উন্নত করতে চায়-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

সরকার দেশকে ইউরোপ আমেরিকার মত উন্নত করতে চায়-পরিবেশমন্ত্রী

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকার এই দেশকে ইউরোপ, আমেরিকার মত উন্নত দেশ করতে চায়। উন্নত দেশ করতে হলে যারা গরীব, অসহায়, যারা একটু পিছনে পড়ে আছে তাদেরকে টেনে তুলে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের অবস্থার পরিবর্তন করতে পারলে দেশ ইউরোপ, আমেরিকার মতো হয়ে যাবে। সেই কারণে সরকার গরীব মানুষকে সাহায্য করছে। বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করলে আরও ১০০ বছরেও এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। স্বাধীনতার স্বাদ ও লাল সবুজের এই সুন্দর পতাকা পেতাম না। কিন্তু এই স্বাধীন দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, অভাব অনটন দূর হচ্ছে তখনই স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে।

Manual3 Ad Code

তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানের ১ হাজার ৮৭৯ জন হতদরিদ্র শ্রমিকের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৫ হাজার টাকা করে ৯৩ লাখ ৯৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একই অনুষ্ঠানে মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৬৮ লাখ টাকা ব্যয়ে ১৭ জন হতদরিদ্র চা শ্রমিকের জন্য নির্মিত ১৭টি ঘরের চাবি হস্তান্তর করেন।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও আলোচনা সভায় সভাপতিত্ব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সরকারি ঘর পাওয়া চা শ্রমিক পক্ষ থেকে মিলন নায়েক, অনুদান পাওয়া চা শ্রমিক রাজেন্দ্র ভৌমিক, সবিতা নায়েক প্রমুখ।

Manual6 Ad Code

পরে মন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগ নেওয়া ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী ২টি কাঁঠাল, ২টি আম ও ১টি জাম গাছের চারা রোপন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মাঝে ৫০০ ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করেন।

Manual6 Ad Code

এরআগে সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উন্নয়নের (রাজস্ব উন্নয়ন প্রকল্প) আওতায় চতুর্থ তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৩ লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!