মাধবপুরে গৃহবধুকে গণধর্ষণ : ৪ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে গৃহবধুকে গণধর্ষণ : ৪ জন আটক

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, মাধবপুর ::

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে ও মামলার এজাহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেয় আতিক। এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া দিয়ে একটি কক্ষে উঠেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক। পরে তাদের উভয়কে আপত্তির অবস্থায় দেখতে পায় বাদশা পাঠান ও জীবন মিয়া। পরে ঐ নারীকে তারা ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে। এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।

Manual3 Ad Code

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুরের মো. ইদ্রিস আলীর ছেলে বাদশা পাঠান, মো. সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া, কাটিহারা গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া।

Manual7 Ad Code

ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।  গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!