ইতালির আনকোনাতে রফিকুল ইসলাম মোস্তাক ও জোনায়েদ আহমেদকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ইতালির আনকোনাতে রফিকুল ইসলাম মোস্তাক ও জোনায়েদ আহমেদকে সংবর্ধনা প্রদান

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

  ইতালি প্রতিনিধি ::

Manual4 Ad Code

মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক ও ইতালি কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ ইতালি আনকোনা শহরে আগমন উপলক্ষে যুবদল আনকোনা শাখার পক্ষ থেকে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

রোববার স্থানীয় একটি হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদীদল আনকোনা শাখা বিএনপির নেতা সেলিম ফকির এর সভাপতিত্বে ও যুবদল আনকোনা শাখার সদস্য সচিব সোহেল আহমেদ পরিচালনায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন ইতালি কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ জুম্মান।

অনুষ্ঠানে যুবদলের নেতৃবৃন্দরা অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন। অনুষ্ঠানে উপরহিত ছিলেন যুবদল আনকোনা শাখার আহবায়ক মমিনুল হক মানিক,যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন,আনকোনা শাখার বিএনপির নেতা খন্দকার ইদ্রিস, মোঃ হারুন মিয়া,যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রকি মিয়া, শাহাদাত হোসেন, মোঃ রঞ্জু, মোঃ মামুন মিয়া,আবু বক্কর, আকবর হোসেন, জাকির হোসেন, মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির দপ্তর সম্পাদক এম ডি মিজানুর রহমান, মামুন উর রাশিদ যুবদলের সদস্য শাহজালাল, রিংকন আহমেদ সালে প্রমুখ।

Manual2 Ad Code

এই সময় মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক একটি বক্তব্যে আনকোনা শাখার বিএনপি এবং যুবদলে সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিকতা এবং ভালােবাসা প্রকাশ করেন । পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews