বড়লেখায় সাড়ে ৭ বছর পর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় সাড়ে ৭ বছর পর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার জাপার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জাপা সমর্থকরা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালের ২০ জুন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়লেখা সদর ইউনিয়নে অনুষ্টিত সম্মেলনে সর্বসম্মতিতে অ্যাডভোকেট আফজল হোসেনকে সভাপতি, আমিনুল ইসলাম সিপারকে সাধারণ সম্পাদক ও বাবরুল হোসেন রিয়াজকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের উপজেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

Manual4 Ad Code

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, সদস্য সচিব মো. কামাল হোসেন, কেন্দ্রিয় জাপার সাবেক সদস্য আহমেদ রিয়াজ, জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী।

Manual6 Ad Code

এছাড়াও বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুবশ্বির আলী, সদস্য সচিব আশরাফ উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুলতান আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা জাপা নেতা সোলেমান আহমদ, মীর মুজিবুর রহমান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক রোকশানা বেগম প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!