বড়লেখায় দুই রিয়াজের হাতে উপজেলা জাতীয় পার্টি দায়িত্ব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় দুই রিয়াজের হাতে উপজেলা জাতীয় পার্টি দায়িত্ব

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টিকে (এরশাদ) তৃণমুলে গতিশীল করার দায়িত্ব পেলেন সাবেক উপজেলা আহ্বায়ক আহমেদ রিয়াজ ও সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবরুল হোসেন রিয়াজ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আহমেদ রিয়াজকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন। শনিবার রাতে দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়।

Manual2 Ad Code

আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুবশ্বির আলী, সদস্য সচিব আশরাফ উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুলতান আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোলেমান আহমদ, সদস্য সচিব আসাদ উদ্দিন হাসাদ, মীর মুজিবুর রহমান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক রোকশানা বেগম প্রমুখ।

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম জানান, আগামী এক মাসের মধ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আহমেদ রিয়াজকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। দুই রিয়াজের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও গতিশীল হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!