কমলগঞ্জে এনটিসি পরিচালিত চা বাগানের শিক্ষকদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে এনটিসি পরিচালিত চা বাগানের শিক্ষকদের মানববন্ধন

  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত চা বাগানের ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার ২৭ অক্টোবর দুপুরে কমলগঞ্জ উপজেলার ১০টি চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ পাল, পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!