কুলাউড়া কোয়াবের জরুরি সভায় দুটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

কুলাউড়া কোয়াবের জরুরি সভায় দুটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি

  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস :::

কুলাউড়া উত্তর বাজারস্থ এম আর কে শপিং সিটির দোতলায় অস্থায়ী কার্যালয়ে ২৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়ার সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিমের সঞ্চালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে আরো উপস্থিত ছিলেন কোয়াব কুলাউড়ার সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, খালেদ সাইফুল্লাহ অঞ্জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম জনি, যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক অমিত মল্লিক, কোষাধ্যক্ষ রায়হান আহমদ, দফতর সম্পাদক ফরহাদ মাহমুদ, সদস্য রাজীব নাইডু, জাকির হোসাইন, ইসমাইল আলী রিপন, সুভাষ দাস, চৌধুরী মুন্না ধর।

Manual5 Ad Code

সভায় কোয়াব নেতৃবৃন্দ বিগত সিজনে কোয়াব আয়োজিত প্রাইজমানি এন্ড প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করায় আয়োজক, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ে পুরস্কার দাতা, আম্পায়ার, স্কোরার, দর্শক, মাঠ প্রদানকারী মালিকপক্ষ সহ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ কুলাউড়াবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

এ সিজনে কোয়াবের আয়োজনে ও ব্যবস্থাপনায় ১ম বিভাগ লীগ পদ্ধতিতে ওয়ানডে ফরম্যাটে ও ২য় বিভাগ টি-20 ফরম্যাটে নকআউট পদ্ধতিতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সে লক্ষ্যে সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টুকে আহবায়ক অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম জনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান শাওন ও মঞ্জুরুল আমিন ও সদস্য রাজিব নাইডুকে কে যুগ্ন আহবায়ক এবং কোষাধ্যক্ষ রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক অমিত মল্লিক, দফতর সম্পাদক ফরহাদ মাহমুদ, সদস্য রাজীব নাইডু,জাকির হোসাইন, সুভাষ দাস, ইসমাইল আলী রিপন, ইফতেখার ইফতু ও চৌধুরী মুন্না ধরকে নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

আগামী নভেম্বর এর মধ্যভাগে রেজিষ্ট্রেশন -নবায়ন ও টিম এন্ট্রি কার্যক্রম পরিচালনা করা হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১ম ও ২য় বিভাগ প্রাইজমানি এন্ড প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এবছর রেজিষ্ট্রেশন ফি ২০০/- এবং নবায়ন ফি ১০০/- ধার্য্য করা হয়েছে। এছাড়াও কোয়াব মৌলভীবাজার আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করার সিদ্ধান্তও গৃহিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!