নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, হবিগঞ্জ, ১৩ জুলাই ::   

Manual4 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে মাস্ক পরিধান না করায় এবং সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

Manual3 Ad Code

আদালত সুত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন। দোকানগুলোতে ভীড় করেন। এদের অনেকেরই নেই মাস্ক।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন স্বাস্থ্য বিধি অমান্যকারী ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং ৮ টি মামলা দেয়া হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে  নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্ববাহী  ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!