বড়লেখায় বিদ্রোহী হয়ে রাজনৈতিক জীবন ধ্বংস না করার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় বিদ্রোহী হয়ে রাজনৈতিক জীবন ধ্বংস না করার আহ্বান

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। দলের সিদ্ধান্ত মানতেই হবে। এখানে অন্য চিন্তার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভুলক্রমে কোথাও দুই-একজনকে দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।’ তিনি বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ধ্বংস না করার আহ্বান জানান।

Manual4 Ad Code

শুক্রবার রাতে বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের নির্বাচনি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আব্দুল লতিফ, কৃষি ও গবেষণা সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সেচ্ছাসেবকলীগ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক জুনেদ আহমদ, সুজানগর ইউপি আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, বর্ণি ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক খয়রুল আলম নুনু, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, দক্ষিণ শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি হাজী বাবুল, সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা মৎস্যজীবী লীগ সম্পাদক আব্দুল আহাদ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!