বড়লেখা সদর ইউনিয়নে নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা সদর ইউনিয়নে নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রার্থী সালেহ আহমদ জুয়েলের সমর্থনে বিশেষ বর্ধিত কর্মী সভা হয়। শনিবার রাতে বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।

Manual6 Ad Code

সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে যুগ্ম আহ্বায়ক করে ১২২ সদস্যের নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক একেএম হেলাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা কৃষক লীগ সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী জিল্লুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নারীশিক্ষা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!