জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি ইতালি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি ইতালি

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code
ইতালি প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর রোজ রবিবার স্থানীয় হলরুমে মনফালকনে গরিঝিয়া বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক হামিম হোসাইনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মনফালকনে গরিঝিয়া বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরে আলম। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মুল কর্মসূচি শুরু করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।
সভায় প্রধান অতিথী হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, সাবেক প্রধান আহবায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা জামাল মিয়া, রকিব মো: ইলিয়াস, এম এইচ কবির, তৌহিদুর রহমান ভুইয়া, কবির উদ্দিন সরকার, জালাল উদ্দিন, ইব্রাহিম মিয়া,শহিদুল্লাহ, আনার মিয়া, সুহাগ মোল্লা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: জিয়াউর রহমান খান সোহেল, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইদ্রিস হাওলাদার, এমডি মিজানুর রহমান খান, মিয়া মাসুম , ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান,দেলোয়ার হোসাইন, সম্মানিত কার্যকরী সদস্য-১ মোস্তফা মিয়া,সম্মানিত সদস্য খোকন মিয়া।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দাতা সদস্য মাজহারুল ইসলাম মাসুম, এতে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি ফরিদ আহমেদ, সিরাজুল হক ভুইয়া টেনিস,আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার,সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংঠনিক সম্পাদক শরীফ হোসাইন, সহ সাংঠনিক সম্পাদক মাসুম আলি, বেলায়েত মোড়ল, এমরান মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল প্রধান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং যুবদলের সমর্থকবৃন্দ।
এই সময় বক্তারা বলেন দেশের মানুষকে একত্র করে রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট এই সরকারকে পরাজিত করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। বাংলাদেশে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করবো আমরা।’
সংগঠনের সাধারণ সম্পাদক হামিম হোসাইন ইতালি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে মনফালকনে গরিঝিয়া বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!