আজমিরীগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আজমিরীগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, আজমিরীগঞ্জ ::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বর্ষনে কালনী, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ৷ নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের গ্রাম এবং বাড়ি ঘর ৷

Manual3 Ad Code

১৪ জুলাই মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় ২নং বদলপুর ইউনিয়নের হিলাল পুর, পিরোজপুর ১ নং সদর বিরাট ইউনিয়নের রনিয়া, শুক্রীবাড়ী ফতেপুরের বিভিন্ন বাড়ির উঠোনে হাটু থেকে কোমড় পানি প্রবেশ করেছে ৷ এতে পানিবন্ধী হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় কয়েক শতাধিক পরিবার ৷ বাড়ি থেকে সড়কে পৌছাতে এখন একমাত্র সম্ভল ছোট কোষা(ডিংঙ্গি) নৌকা ৷ সংকট দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানিরও ৷

Manual4 Ad Code

পরিবার পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছে এসব এলাকার পানি বন্দী মানুষ ৷ একদিকে যেমন পানি বৃদ্ধির শঙ্কা অপর দিকে বাচ্চা, শিশুদের নিরপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে প্লাবিত এলাকার অভিভাবকগণ৷ সেই সাথে যোগ হয়েছ সাপ, বিচ্ছু, জোঁকের শঙ্কাও ৷

Manual1 Ad Code

এসব এলাকার কয়েক জনের সাথে আলাপ কালে উনারা জানান, রোজ ওই পানি বাড়ছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে ডরে দিন কাটাইতাছি, আল্লাহ জানে কিতা অইব (হবে) ৷

Manual4 Ad Code

জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে কুশিয়ারা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, সবগুলো বাঁধ সুরক্ষিত রয়েছে৷ তবে বন্যায় ক্ষয়ক্ষতির হবার সম্ভাবনা কম ৷

এ বিষয়ে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মতিউর রহমান খাঁন জানান, আজ আমি সরজমিনে গিয়ে পরিস্হতি পরিদর্শন করেছি, বন্যার প্রস্তুতিমুলক সভা করা হয়েছে এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে ৷ বন্যা পরিস্হিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে যদি ত্রাণের প্রয়োজন হয় তাহলে নতুন করে উপজেলা প্রশাসন থেকে ত্রাণ বিতরনের জন্যও আমরা প্রস্তুত রয়েছি। সেই সাথে ফ্লাড সেন্টারগুলো খোলা রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷ আমাদের প্রশাসন পরিস্হিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে৷#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!