বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

  • বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা  প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

বহিস্কৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন; দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুমান অহমদ; দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম আহমদ এবং দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্ত দাস। এর মধ্যে দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্তি দাস আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ জানান, বহিষ্কৃতরা সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!