৫ রঙের বিদেশি তরমুজ চাষ নিয়ে আশাবাদী ছাতকের ৫ যুবক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

৫ রঙের বিদেশি তরমুজ চাষ নিয়ে আশাবাদী ছাতকের ৫ যুবক

  • রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, ছাতক ::

সুস্বাদু  ৫ রঙের বিদেশি তরমুজ।  তৃষ্ণা মেটাতে রসালো এ তরমুজের কোনো জুড়ি নেই। ওপরে কালো বা হালকা সবুজ, কিন্তু ভেতরে লাল, ডোরাকাটা লম্বা কালোসহ পাঁচ ধরনের তরমুজ চাষাবাদ করে ব্যাপক সাড়া মিলছে ছাতকের ৫ যুবকের।

Manual7 Ad Code

হলুদ রঙের এ তরমুজ চাষ করে সুনামগঞ্জের ছাতক শিল্পনগরী উপজেলায় কালারুকা ইউনিয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পাঁচ যুবক। নিজ অর্থায়নে করা এ চাষাবাদে আর্থিক লাভের পাশাপাশি তারা সফল চাষি হিসেবেও ইতোমধ্যে জেলাজুড়েই খ্যাতি পেয়েছেন।

Manual6 Ad Code

এ কারণে তাদের এই বিদেশি নানা রঙের তরমুজ বাগানটি একনজর দেখতে— সিলেট, বিশ্বনাথ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই জামালগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শয়ে শয়ে দর্শনার্থীরা ভিড় করছেন। তাদের কাছ থেকে পরামর্শও নিচ্ছেন অনেক আগ্রহী চাষি।

কচি লতানো গাছের সবুজ পাতার ফাঁকে মাচায় ঝুলছে অসংখ্য হলুদ রঙের তরমুজ। নয়নাভিরাম এ তরমুজগুলো যাতে বোঁটা থেকে ছিঁড়ে পড়ে না যায়, সে জন্য তরমুজগুলোকে সাদা রঙের প্লাস্টিকের জালি ব্যাগের ভেতরে ঢুকিয়ে মাচার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। আর এসব তরমুজ হলুদ ও লাল রঙের মিশ্রণে হওয়ায় তা বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে অনেকগুণ।

সুনামগঞ্জ জেলার ছাতক শিল্পনগরী উপজেলার কালারুকা ইউপির গোবিন্দগঞ্জ ও ছাতক সড়কের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় সোয়া একক অনাবাদি জমিতে এসব জাতের হাইব্রিড বিদেশি তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন তারা।

এসব বিদেশি তরমুজের মধ্যে জাতগুলো হচ্ছে— গোল্ডেন ক্রাউন, ইয়েলো হানি, থাই সুইটস, ল্যানফাই ও বাংলালিং।

এগুলোর মধ্যে গোন্ডেন ক্রাউন (গোল) জাতটি হচ্ছে— বাইরে হলুদ ভেতরে লাল। ডায়না (লম্বা) ইয়েলো হানি, যা বাইরে কালো ভেতরে হলুদ। থাই সুইট ব্ল্যাক-২, যা বাইরে কালো ভেতরে লাল। বাংলালিং নামে পরিচিত, যা বাইরে ডোরাকাটা ভেতরে লাল ও ল্যানফাই।

তারা সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন হাইব্রিড ল্যানফাই জাতের তরমুজে। এ জাতের তরমুজের রঙ সবুজ ডোরাকাটা। এর ভেতরে হলুদ রঙের এবং অনেক সুস্বাদু। অন্যান্য তরমুজের তুলনায় এটি অধিক মিষ্টি। আর উত্তম পরিচর্যায় একেকটি তরমুজের ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় এটি।

এসব উন্নত জাতের বিদেশি তরমুজের চাষাবাদে তাদের খরচ হয়েছে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকা। বাগানের তরমুজ বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা আয় হবে বলে ধারণা করছেন উদ্যোক্তারা।

ইতোমধ্যে বেশিরভাগ গাছে বাম্পার ফল এসেছে। এ সপ্তাহে মধ্যে বাজারে উঠবে বিদেশি এসব তরমুজ বলে আশা করছেন তারা।

সরেজমিন আকর্ষণীয় সবুজ তরমুজ বাগান ঘুরে দেখা যায়, মাচায় থোকায় থোকায় ঝুলছে হলুদ কালো ডোরাকাট রঙের তরমুজ। পতিত জমিতে বাঁশের মাচার ওপর নেটের ছাউনি দিয়ে সোয়া একর অনাবাদি জমিতে একেকটি তরমুজের ওজন প্রায় দুই কেজি থেকে আড়াই কেজি মতো হয়েছে। ৩-৪ দিন পর তরমুজগুলো পরিপুষ্ট হবে বলে জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

তরমুজ চাষের মূল উদ্যোক্তা হচ্ছেন গড়গাঁও গ্রামের আশরাফুর রহমান। একসময় তরমুজ অনাবাদি জমিতে চাষাবাদের উদ্যোগ নেন তিনি। তার সঙ্গে যুক্ত করেন স্থানীয় রামপুর গ্রামের আব্দুর রহমান, শেখকান্দি গ্রামের নজরুল ইসলাম, রায়সন্তোষপুর গ্রামের নাঈম আহমদ ও একই গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান সাকিবকে।

Manual4 Ad Code

আশরাফুর রহমান জানান, নিজ অর্থায়নে পরীক্ষামূলকভাবে তরমুজের বাগান তৈরিতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তারা চাষাবাদ শুরু করেন। লাভবান হওয়ার জন্য আশাবাদী তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান জানান, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিনসমৃদ্ধ ফল তরমুজ। এলাকার স্থানীয় পাঁচ তরুণ উদ্যোক্তার তরমুজের বাগান দেখে অনেক বেকার যুবকরাই আগ্রহী হয়েছেন বলেও জানান তিনি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!