মাধবপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

মাধবপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, মাধবপুর ::

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী হাসিনা বেগম (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। ০৮ জুন  সোমবার দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিনা বেগম উপজেলার খড়কী গ্রামের শহীদ মিয়ার মেয়ে ও নিহত সাইফুর রহমান মুর্শেদ মিয়ার স্ত্রী।

নিহত মুর্শেদের বড় ভাই জোনায়েদ মিয়া জানান, হাসিনা ও মুর্শেদ মিয়ার মধ্যে ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে মীরা নামে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু প্রায় দেড় বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে অমিল চলছিল। এ কারণে হাসিনা বেগম তার পিতার বাড়িতে বসবাস করে জগদীশপুর কমিউনিটি ক্লিনিকে
চাকুরি করত। নিহত স্বামী মুর্শেদ ইটাখোলা গ্রামে নিজ বাড়িতে একা থাকত।

Manual3 Ad Code

গত শনিবার বড় বোন জোছনার বাড়ি থেকে মুর্শেদ মিয়া সকাল ১০ দিকে তার ঘরে আসে । রোববার বড় বোন জোছনা বেগম ফোন করে জানতে চায় মুর্শেদ কোথায় আছে। পরে তারা ঘরে গিয়ে দেখতে পায় মুর্শেদের ঘরের দরজায় বাইরে তালা। তার কোন সাড়া শব্দ নেই। সোমবার সকালে আবার বড় বোন আবার ফোন দিলে দরজার ফাঁক দিয়ে মুর্শেদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

মুর্শেদের পরিবারের অভিযোগ, হাছিনাা বেগম তার স্বামীকে কয়েকজন মিলে হত্যা করেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, লাশের বিভিন্ন আলামত দেথে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড ।

খবর পেয়ে মাধবপুর সার্কেলর সিনিয়র এএসপি নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী হাসিনা বেগমকে গ্রেফতারের নির্দেশ দেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!