বড়লেখায় উপজেলা জাতীয় পার্টির ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় উপজেলা জাতীয় পার্টির ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা জাতীয় পার্টি। আহমেদ রিয়াজকে সভাপতি, শাহাব উদ্দিনকে সহসভাপতি, বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক, আসাদ উদ্দিন হাসানকে যুগ্ম সাধারণ সম্পদক, সুলেমান আহমদকে সাংগঠনিক সম্পাদক, রোকসানা বেগমকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়াকে আইন বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট আফজল হোসেনকে এক নম্বর সম্মানিত সদস্য করে গঠিত ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে বৃহস্পতিবার অনুমোদন প্রদান করেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন।

Manual7 Ad Code

পূর্নাঙ্গ কমিটির অন্যরা হলেন- সহসভাপতি জাহিদ উদ্দিন, মাকসুদুর রহমান পারভিন, সুনাম উদ্দিন, শহিদ উদ্দিন, জামাল উদ্দিন শুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ বাদশা, এসএ সিদ্দিকী মুন্না, সমছ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, মাসুদ আহমদ, অর্থ সম্পাদক মুফচ্ছিল আলী, যুগ্ম অর্থ সম্পাদক তাজ উদ্দিন তাজেল, প্রচার সম্পাদক আব্দুন নুর, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সেলিম উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রুয়েল কামাল প্রমুখ।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন লাভের সত্যতা নিশ্চিত করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!