বড়লেখায় সূচনার উপজেলা পর্যায়ে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কশপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় সূচনার উপজেলা পর্যায়ে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কশপ

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সূচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা সমন্বয়ক সৌরভ কান্তি রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব। এ সময় সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল আমিন, উসমান গনি, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, নুরুল আহমেদ মামুন, জিসিডিও অসীম চন্দ্র, ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!