মা মেয়ের বাস ভাড়া আজীবন ফ্রি ঘোষনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

মা মেয়ের বাস ভাড়া আজীবন ফ্রি ঘোষনা

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জ :: হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাসে প্রসব হওয়া মেয়ে শিশু ।

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের হবিগঞ্জে বাসে সন্তান প্রসব করলেন এক মহিলা। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার আত্মীয়ের বাড়ি থেকে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাসে করে নিজ বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা নুরুন্নাহার বেগম।  হবিগঞ্জ পৌর টার্মিনালে পৌঁছাতেই মধ্যে বিকাল সাড়ে ৪টায় ১ টি মেয়ে শিশু জন্ম দেন তিনি। এসময় বাস টার্মিনালে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষনা করে কর্তৃপক্ষ। মেয়ে সন্তান প্রসবকারী মহিলার বাড়ী হবিগঞ্জ সদরে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। এক পর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় সেই মা ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি করা হবে।’

Manual5 Ad Code

নবজাতকের বাবা হবিগঞ্জ সদরে কাশিপুর গ্রামের জাহেদুল ইসলাম বলেন, ‘ও আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার ব্যথা শুরু হয়। তবে সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছেন।

Manual6 Ad Code

মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছেন। আল্লাহ যেন তাদের ভালো করেন।’

Manual7 Ad Code

বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। তিনি অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব-ব্যথা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছেন।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!