কমলগঞ্জে ব্রোকলি চাষে সাফল্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ব্রোকলি চাষে সাফল্য

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে পরিক্ষামূলক ২০০শ’ ব্রোকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন অলি আহমেদ ও আলিফা দম্পতি।

Manual5 Ad Code

কৃষক দম্পতির কাছ থেকে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্পের যৌথ সমন্বয়ে ৩ শতাংশ জায়গায় পরিক্ষামূলক ২০০শ’ টি ব্রোকলি এবং জমির অবশিষ্ট অংশে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। এ বিষয়ে সূচনা প্রকল্পের মডেল ফার্মার আলিফা বেগম ও স্বামী অলি আহমেদ জানান সূচনা প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে প্রশিক্ষণসহ ব্রোকলির চারা পেয়েছেন, চারা রোপণের পর আশানুরূপ সাফল্য পেয়েছেন। নতুন সবজি হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে ক্রয় করেন। তারা আরও জানান, পিস প্রতি ব্রোকলি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে, বাজার ভালো থাকলে ৭ থেকে ৮ হাজার টাকার ব্রোকলি বিক্রি করা যাবে। আগামী বছর তিনি ১০০০ ব্রোকলির চারা চাষ করবেন বলে জানান।

Manual3 Ad Code

সূচনা প্রকল্পের কারিগরি সহায়তাকারী কামরুল ইসলাম বলেন, সূচনা প্রকল্প যেহেতু পুষ্টি উন্নয়নে কাজ করে তাই পুষ্টির কথা চিন্তা করে পুষ্টি সমৃদ্ধ শাকসবজি চাষে সূচনার সদস্য ও স্থানীয় কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়। তিনি আরো বলেন, একদিকে পুষ্টি চাহিদা পূরণ হবে অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন এই চিন্তা করেই সূচনার মডেল ফার্মার আলিফা বেগমকে প্রথম বারের মতো ব্রোকলি চাষে উদ্বুদ্ধ করি। ব্রোকলির পাশাপাশি জমিতে সমন্বিত একাধিক সবজি চাষ করার পরামর্শ প্রদান করেন বলে জানান।

এ বিষয়ে শমশেরনগর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন কুমার দাস জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্পের যৌথ সমন্বয়ে ব্রোকলি চাষের প্রর্দশনী প্লট করা হয়েছে, যাতে এই প্রর্দশনী প্লট দেখে সূচনার সদস্যসহ স্থানীয় কৃষকেরা ব্রোকলি চাষে উদ্ধুদ্ধ হয়। ব্রোকলি পুষ্টি সমৃদ্ধ ছাড়া ক্যান্সার প্রতিরোধে কাজে করে। ব্রোকলি খাদ্য হিসাব সুস্বাদু, পুষ্টি সমৃদ্ধ এবং বাজার মূল্য বেশি তাই কৃষকেরা লাভবান হবেন। তিনি আরো বলেন, কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্প যৌথভাবে শমশেরনগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক চাষীদের বিভিন্ন কারিগরি সহায়তা যেমন জলবায়ু সহিষ্ণু বস্তা, উঁচু মাদা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ প্রদান করেন, যাতে কৃষকরা ঝুঁকিমুক্ত ও বাঁধাহীনভাবে ফসল চাষ করতে পারেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!