হাসপাতালে ভর্তি জনপ্রিয় বাউল শিল্পী রানু সরকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

হাসপাতালে ভর্তি জনপ্রিয় বাউল শিল্পী রানু সরকার

  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
বাউল রানু সরকার

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া ::  সিলেট বিভাগ তথা দেশের পরিচিত কন্ঠ শিল্পী,গীতিকবি মৌলভীবাজারের কুলাউড়ার বাউল রানু সরকার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ৬ জানুয়ারী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হযরত আব্দুল ওয়াহিম মামু পীরের মাজারে বার্ষিক ওরুসে গান পরিবেশন করার সময় মঞ্চে অসুস্থতা বোধ করেন। পরে উপস্থিত জনসাধারণ ও পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে নিয়ে মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান তাঁর হার্ট এ্যাটাক হয়েছে। বর্তমানে অবস্থা ভালো আছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভালো কোনো হাসপাতালে যেতে হবে।

Manual3 Ad Code

রানু সরকারের ছেলে সজিব সরকার জানান, আমাদের বাড়ীর পাশের ব্রাহ্মণবাজারের ওরুসে গান পরিবেশনের সময় আব্বা অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। আমরা উপস্থিত সকলের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করাই। এখন উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভালো কোনো হাসপাতালে গিয়ে এনজিওগ্রাম করাতে হবে। আমাদের পরিবারের সবাই আপনাদের সকলের কাছে আব্বার জন্য দোয়া চাই। যাতে আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

Manual4 Ad Code

বাউল শিল্পী রানু সরকার গত ৩ মাস আগে আরেকবার হার্ট এ্যাটাক হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

রানু সরকারের অসংখ্য গান মানুষের মুখে মুনা যায়। তবে দেশে বিদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় গান হলো তাঁর লেখা ও সুর করা “একবার পাইলে জড়াইয়া ধরতাম” গানটি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!