কমলগঞ্জে প্রবাসী আবুল হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রবাসী আবুল হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে প্রবাসী আবুল হোসেন (৪০) হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জিআর ৪৬/১৭ নং মামলায় দীর্ঘদিন পলাতক থাকা গ্রেপ্তারকৃত দুই আসামীরা হলেন- জগন্নাথপুর গ্রামের মৃত ইছাক মিয়ার দুই পুত্র হাবিবুর রহমান রুবেল (৩০) এবং খয়রুল ইসলাম (২৪)। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মছদ্দর আলীর ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল হোসেনের সাথে বসতবাড়ির পুরাতন ভিটা নিয়ে একই গ্রামের চাচা মৃত ইছাক মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২৪ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে আবুল হোসেন বাড়ির উঠানে এলে দুপুর আড়াইটায় চাচাতো ভাই হাবিবুর রহমান রুবেল গংরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত আবুল হোসেনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীনন অবস্থায় ঘটনার তিন দিন পর ২৭ মার্চ বেলা আড়াইটার দিকে আবুল হোসেন মৃত্যুবরণ করেন।

Manual6 Ad Code

এ ঘটায় আবুল হোসেনের ছোটভাই মো: আব্দুর রউফ বাদী হয়ে ২৭ মার্চ রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক সবুজ মিয়া জানান, আবুল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকী আরেক আসামী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বিদেশে অবস্থান করছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান আবুল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ২০১৭ সালে প্রবাসী আবুল হত্যার পর থেকে মামলার ওয়ারেন্টভুক্ত দুই সহোদর আসামি পলাতক ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!