শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলছে উন্নয়ন কাজ দুর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন

শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলছে উন্নয়ন কাজ দুর্ভোগ চরমে

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে মালামাল বোঝাই ট্রাক। সড়ক ও জনপথের অধীনস্থ এই সড়কের অর্ধকিলোমিটার স্থানে পিচঢালা ভেঙ্গে ফেলার পর থেকে গত দেড়মাস যাবত স্থানটিতে প্রতিনিয়ত ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টিতে আবারও মালবোঝাই ট্রাক দেবে যাওয়ায় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গাচুরা সড়কের দু’পাশে মাটির স্তুপ ফেলে রাখায় বৃষ্টির কারণে আরও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের কারণে পিচঢালা উঠানো সড়কটি আরও দুর্বল হয়ে পড়ে। সড়কের শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রেলগেটের পূর্ব পাশে ঠিকাদারের গাফিলতির কারণে কয়লাবাহী ট্রাকগুলো দেবে যাওয়ার পর যানবাহন আটকা পড়ছে।

Manual8 Ad Code

জানা যায়, শমশেরনগর-কুলাউড়া সড়কের রেলগেট সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটার জায়গা সংস্কারের জন্য কাজ পান সিলেটের ঠিকাদার জামিল ইকবাল। তিনি সড়কের ওই স্থান ভেঙ্গে পিচঢালা তুলে ফেলেন। গত দেড়মাস সময় ধরে পিচঢালা তুলে রাখলেও আর কোন কাজ করেননি ফলে ধুলোবালিতে পথচারীদের দুর্ভোগ হচ্ছে আবার পাথর কিংবা কয়লা বোঝাই ট্রাক এসেই প্রতিনিয়ত দেবে যাচ্ছে। এতে যানচলাচল ও যাত্রী সাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল-শমশেরনগর ও কুলাউড়া বাস মিনিবাস চালক সমিতির ম্যানেজার জুলহাস আহমেদ, সিএনজি অটো চালক বিল্লাল মিয়া, মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন বলেন, এভাবে প্রতিনিয়ত সড়কে মাল বোঝাই ট্রাকের চাকা দেবে যায়। পরে অন্যান্য যানবাহন কিছু সময় বন্ধ থাকে এবং পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও ঝুঁকি নিয়ে সে স্থান অতিক্রম করতে হয়। ঠিকাদার বা কর্তৃপক্ষের কারো মাথাব্যাথা নেই।

Manual5 Ad Code

এ ব্যাপারে জানতে চেয়ে ঠিকাদার জামিল ইকবালের সাথে মোবাইল ফোনে যোগাযোগের কয়েক দফা চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, এই কাজটি চলমান আছে। দ্রুত সময়েই কাজ সম্পন্ন হবে। তবে বৃষ্টির কারণে হয়তো কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews