কমলগঞ্জে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যু বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।

Manual1 Ad Code

প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও শাকিব হোসেন জয়ের পরিচালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, সমাজসেবক আবুল বশর জিল্লুল, সমাজ সেবক জহুর আলী, নাট্যকর্মী হিফজুর রহমান বক্স, কুতুব উদ্দিন, মনির খান, মর্তুজ আলী, আফরোজ আলী ও মাইদুল ইসলাম প্রমুখ।

ইসহাক কাজলের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ইসহাক কাজল একজন মানুষ। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। এ যুগে তাঁর মতো সৎ-সাহসী সাংবাদিকদের বড় অভাব। তাঁর মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আলোচনা সভা শেষে ইসহাক কাজলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!