কমলগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাঁই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাঁই

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের মালামাল ও বসতঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

Manual1 Ad Code

জানা যায়, শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের নুরজাহান বেগমের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ঘর পুড়ে ছাই হয়েছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual3 Ad Code

ক্ষতিগ্রস্ত পরিবারের নুরজাহান বেগম বলেন, আগুন লাগলো কিভাবে জানি না। ১৩ দিন আগে অন্তসত্তা স্ত্রী রেখে আমার ছেলে মারা গেছে। এক ছেলে প্রতিবন্ধী। এদেরকে নিয়ে এখন কোথায় যাবো। সন্তান, বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়েছেন বলে নুরজাহান বেগম জানান।

Manual3 Ad Code

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করানো হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সাহায্যের জন্য লিখিত আবেদন করলে এ পরিবারকে সহযোগিতা করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!