কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের অভিষেক অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের অভিষেক অনুষ্ঠিত

  • শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর ২ টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

Manual1 Ad Code

কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশের সভাপতি পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, সমাজসেবক-শিক্ষানুরাগী হাজী জয়নাল আবেদীন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি সাংবাদিক শাব্বির এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোনায়েম খান, কবি জয়নাল আবেদীন, কবি নির্মল এস পলাশ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদরা। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের পর সুহৃদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দর হৃদয়ের অধিকারীরা সুহৃদ সমাবেশের সাথে যুক্ত হয়েছে। তারা সমকাল পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে পত্রিকার জন্মলগ্ন থেকে সমকাল সত্য ও নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করে আসছে। দেশব্যাপী সুহৃদ সমাবেশ এর নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড অত্যন্ত প্রশংসার দাবীদার। অতীতের ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলায় সুহৃদ সমাবেশ আগামী দিনগুলোতে আরো সুন্দর কার্যক্রম গ্রহণ করবে বলে আমরা আশাবাদী।#।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!