কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাদিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পার্পণ করা হয়। সোমবার সকাল ৭টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রভাত ফেরী বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

Manual5 Ad Code

সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষেদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্বা জয়নাল আবেদীন, সাবেক পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাত এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

এদিকে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার ভোরে প্রভাতফেরি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সুহৃদ সমাবেশ এর সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, সাংবাদিক নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, ব্যবসায়ী সুশীতল দেব, সমাজসেবক জামাল আহমেদ চৌধুরী, আব্দুল আলী, আসাদ উল্যা প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!