কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দিলেন প্রটোকল অফিসার রাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দিলেন প্রটোকল অফিসার রাজু

  • সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিজে তদারকি করেন বিধায় পিছিয়ে পড়া আদিবাসী জাতি আজ ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ কুলাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্বের মধ্যে রোল মডেল দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) কুলাউড়ায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রটোকল অফিসার রাজু বলেন, আমার মরহুম বাবা আব্দুল জব্বার তার জীবদ্দশায় মানুষের জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতা রক্ষায় আমি আমার অবস্থান থেকে কুলাউড়ার মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।

Manual6 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান মান্না, সাংবাদিক আজিজুল ইসলাম, মিন্টু দেশোয়ারা, মাহফুজ শাকিল, আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং।

বাই সাইকেল হাতে পেয়ে কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাজা সিনহা ও আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিতি রানী সিনহা বলেন, এতোদিন আমরা পায়ে হেঁটে অনেক কষ্ট করে স্কুলে যেতাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাই সাইকেল পেয়ে আমরা সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারবো। এরচেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে। প্রধানমন্ত্রীসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Manual5 Ad Code

সভাশেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিকের ২০ জনের প্রত্যককে ২৪০০ টাকা ও মাধ্যমিকের ১০ জনের প্রত্যেককে ৬৪০০ টাকাসহ মোট ১ লাখ ১২ হাজার টাকা এবং ২৫ জনের মধ্যে ১টি করে বাই-সাইকেল বিতরণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!