কবিতা ।। সর্বহারা ।। শ ম্পা দ ত্ত দা শ গু প্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কবিতা ।। সর্বহারা ।। শ ম্পা দ ত্ত দা শ গু প্ত

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

সর্বহারা

শম্পা দত্ত দাশগুপ্ত

স্বাধীনতা আমাদের ভুখা পেটে লাথি ,
আধপেটা খেয়ে খাটা দিনভর
কম দরে বেচে দি সোনার ফসল ।

Manual8 Ad Code

মহাজানি দেনার দায়ে ভিটে মাটি চাটি ।
বাবুদের আবদারে কাম ফেলে মিছিলেতে হাঁটি ।

মজুরির ছ’আনা ঠিকাদার খাবে –
করুণার মোটা চাল দু টাকা কিলো ।

ঠকে ঠকে শিখলাম কত—-
সাইক্লোনে নেবে ফসল , বন্যাতে ভিটে —
মাথাটা নত হবে ভিক্ষার দানে ।

Manual2 Ad Code

কুনজরে বরবাদ বিবি , বাছা ভুগে ভুগে ।
ধন নয় , মান নয় জনসংখ্যাটা বাড়ে –

Manual6 Ad Code

কিসে যে অধিকার বুঝি না যে তাই ,
বুঝি না বুঝি , দেশ বন্দনা করি ,

ভয়ে সন্ত্রাসে থাকি বেঁচে – থেকে মরি ,
কাটা ঘুড়ির মত লাট খেয়ে মরি ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!