কমলগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় শিশু নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় শিশু নিহত

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বেপরোয়া গতির একটি টমটম গাড়ির ধাক্কায় তানিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি টমটমের ধাক্কায় কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উত্তর আলেপুর গ্রামের অটোরিক্সা চালক মো. ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী কমলগঞ্জ থানার পুলিশকে ঘটনা অবহিত করলে থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে।

Manual7 Ad Code

শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিহত তানিয়ার বাবা মো. ছালেক মিয়া বলেন, আমি আমার মেয়ে মৃত্যুর শাস্তি চাই। এভাবে কোন মায়ের বুক যেন খালি না হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ শিশু তানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আইনিভাবে সঠিক বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন পরিবারকে।

কমলগঞ্জ থানার এসআই আলাউদ্দিন বলেন, টমটমের চালক পালিয়ে গেছে, টমটমকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!