এক পাষন্ড মায়ের কাহিনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কুলাউড়ায় জেলা মুয়াল্লিম সম্মেলন অনুষ্ঠিত বড়লেখায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

এক পাষন্ড মায়ের কাহিনী

  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কন্যা শিশুকে ঘরের দেয়ালে আছড়ে মেরে ফেলেছেন এক মা।
শিশুটির বয়স ৪০ দিন বলে জানান, তার আত্মীয় স্বজন। ঘটনাটি ঘটেছে বুধবার (২ মার্চ) উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় ব্রহ্মতর গ্রামে।
জানা গেছে, উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া (ইসলামাবাদ) গ্রামের আব্দুল লতিফ মাষ্টারের কন্যা জুই খাতুনের সাথে একই ইউনিয়নের কেদার ব্রহ্মতর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সুমন মিয়ার প্রায় ৩ বছর আগে বিয়ে হয়।  তাদের সংসার জীবন চলতে থাকে। প্রায় ৪০দিন পুর্বে জুই খাতুন একটি কন্যা সন্তান প্রসব করে।
সন্তানটির নাম উষা খাতুন। জুই শ্বশুড় বাড়িতে অবস্থানের পর ঘটনার দিন বুধবার(২ মার্চ) তার বাবার বাড়িতে বেড়াতে যায়। সেখানে রাত সাড়ে ৮ টার সময় ভারসাম্য হারিয়ে জুই খাতুন ঘরের দরজা বন্ধ করে তার শিশু কন্যাকে দেয়ালে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক মা ও শিশুটির  লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জুই খাতুনের স্বামী ও শিশুটির বাবা স্বপন মিয়া বলেন, আমার স্ত্রী জুই একজন মানসিক ভারসাম্যহীন রোগী। সে মাঝে মধ্যেই পাগলের মতো আচরন করত। তার চিকিৎসাও চলছে। কিন্তুু বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই ঘরের দরজা বন্ধ করে দেয়ালে আছাড় দিয়ে শিশুটিকে মেরে ফেলে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদের  জন্য শিশুটির মা জুইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
শিশুটির লাশ ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরন করা হয়েছে । যেহেতু শিশুটির মা মানসিক ভারসাম্যহীন বলে আমরা এলাকাবাসীর নিকট জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!