বড়লেখায় ছাত্রদলের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও রক্তদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ছাত্রদলের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও রক্তদান

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল বীর শহীদ স্মরণে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল শনিবার দিনব্যাপি বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু ব্যতিক্রমি এ কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেছেন।

Manual2 Ad Code

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোসাহিদ ম্যানশনের সম্মুখে ছাত্রদলের সদস্যরা সকাল ১১.০০ ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ সনাক্তকরণ ক্যাম্পেইন পরিচালনা করে। এ কর্মসূচির মাধ্যমে ২ শতাধিক নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতামুলক প্রচারণা ও ছাত্রদল কর্মীরা সেচ্ছায় রক্তদান করেন।

Manual8 Ad Code

ক্যাম্পেইনটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল হাসান, ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম সাইফুর রহমান, দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ছাত্রদল নেতা সাকিব আহমদ, শামিমুল ইসলাম, হাসান মো. শাহিন, দিদারুল ইসলাম শিমুল, জয়নাল আবেদিন প্রমুখ। আয়োজকরা জানান, তারা উপজেলা ব্যাপী বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন। যা বড়লেখার কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের সর্বপ্রথম কার্যক্রম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!