কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুইটি বিষধর সাপ অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুইটি বিষধর সাপ অবমুক্ত

  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রাম থেকে উদ্ধারকৃত একটি বিষধর পদ্ম গোখরা ও একটি নির্বিষ দাঁড়াশ সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত বুধবার (৬এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ে শাহীন মিয়ার বাড়ি থেকে এই দুটি সাপ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

বন বিভাগ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ আসীদ আলী মহালদার বাসার ভেতরে গত মঙ্গলবার একটি বিষধর পদ্ম গোখরা সাপ ঢুকে পড়ে। পড়ে স্থানীয়দের সহযোগীতায় ও সাপুড়ের মাধ্যমে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপুড়ে সাপটি তার বাড়িতে নিয়ে যায়। এ সময় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন শুভ এ বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানালে বন বিভাগের সদস্য ও Stand For Our Endangered Wildlife (SEW) টিমের সহায়তা নিয়ে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ের শাহীন মিয়ার বাড়ি থেকে বুধবার সাপটি উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে থাকা আরও একটি নির্বিষ দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়। সন্ধ্যায় বন বিভাগের সদস্য ও Stand For Our Endangered Wildlife (SEW) টিমের উপস্থিতিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই দুটি সাপ অবমুক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, আমরা দুইটি সাপটি উদ্ধার ও পর্যবেক্ষণ করে সুস্থ্য দেখা যাওয়ায় গত বুধবার সন্ধ্যার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!