ফুলবাড়ীতে গৃহ হস্তান্তর ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে গৃহ হস্তান্তর ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক চালু

  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ‍্যোগে মুজিববর্ষ উপলক্ষ‍্যে গৃহহীন পরিবারের জন‍্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে ।
১০ এপ্রিল সকাল ১১টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব‍্য রাখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ প্রমূখ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয় ফুলবাড়ী থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ‍্যক্ষ আসাদুজ্জামান লিটু, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মনিরুজ্জামান মানিক, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাসেন আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তা ও সদস‍্য, জনপ্রতিনিধি, সুবিধাভোগী এবং সূধীজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!