সমাজসেবায় শ্রেষ্ঠ চেয়ারম্যান বড়লেখার সুজানগরের বদরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সমাজসেবায় শ্রেষ্ঠ চেয়ারম্যান বড়লেখার সুজানগরের বদরুল

  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থা গত ৫ এপ্রিল চিঠির মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাছাই পর্বে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ‘মহান স্বাধীনতা পদক ও বিজয় পদক-২০২২’ এর জন্য তাকে নির্বাচিত করে। সততা, ন্যায়-নিষ্ঠার সাথে সামাজিক ও সমাজসেবায় জনগণের মাঝে বিশেষ ভূমিকা ও অবদান রাখায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

Manual6 Ad Code

আগামী মে মাসের যেকোন দিন ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে বিজয় মিলন অনুষ্ঠানে তাকে সম্মাননার উপহার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন মাতুব্বর, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক শেখ আক্তারুজ্জামান, বিশিষ্ট সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থার জার্মান উপদেষ্টা এল এন আইনুন লুইস।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!