কমলগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু

  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগা গ্রামে বজ্রপাতের ঘটনায় এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১.৩০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মছদ্দর মিয়া (২৫)। তিনি ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ারগলা গ্রামের জলিল মিয়ার বাড়ির বারান্দায় টিনের চাল লাগানোর সময় বজ্রপাত হলে মছদ্দর মিয়ার শরীরের একাংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ মিয়া (৬০) ও উত্তম আলী (৪০) আহত হন।

Manual7 Ad Code

তাদেরকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক মছদ্দর মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত কাঠমিস্ত্রির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!